শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু
সারাদেশ

সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু

স্ত্রী প্রবাসে যাওয়ার তিনদিন পর সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:১২ AM11 বার পঠিত
সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক (সিলেট)

স্ত্রী প্রবাসে যাওয়ার তিনদিন পর সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা সরাফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো—রজনীলাইন গ্রামের সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। তাদের বাবা সরফত আলী (৩৫) বর্তমানে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরাফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে যান। প্রবাস যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিলো।

শুক্রবার রাতে সরাফত আলী তিন সন্তানকে নিয়ে ঘরে ঘুমাতে যান। পরে রাত আনুমানিক ১টার দিকে তিনি সন্তানদের নিয়ে কীটনাশক পান করেন বলে জানা গেছে। বিষপানের পর সরাফত আলী ময়মনসিংহে থাকা তার এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান। পরে তার ফুফু বাড়িতে থাকা সরাফত আলীর ছোট ভাই রহমত আলীকে বিষয়টি জানান। খবর পেয়ে রহমত আলীসহ পরিবারের লোকজন দ্রুত বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন।

তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরাফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

'আমার ছেলেকে বাঁচান’- নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি

'আমার ছেলেকে বাঁচান’- নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম নিখোঁজ হয়েছে।



সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত......
টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......


জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত......