শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
সারাদেশ

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:৪৩ AM18 বার পঠিত
টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নাটোরে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-২ (তালশো) উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালার ডালপালা কাটার কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপকেন্দ্রটির আওতাধীন সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না— বড়াইগ্রাম পৌরসভা, বড়াইগ্রাম ইউনিয়ন, জোনাইল ইউনিয়ন, নগর ইউনিয়নের আংশিক এলাকা, গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের আংশিক এলাকা। পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

৪৭ বছরে ৩৬ বিভাগ, শিক্ষার্থী প্রায় ১৮ হাজার-বাড়ছে শুধু সংকটের তালিকা। শিক্ষক ঘাটতি, আবাসন সংকট, পরিবহন বিড়ম্বনা, শ্রেণিকক্ষের অভাব, নিয়োগ নিয়ে বিতর্ক, গবেষণায় অপ্রতুল বরাদ্দ ও প্রশাসনিক দীর্ঘসূত্রতায় একের পর এক সমস্যায় জর্জরিত ইসলামী বিশ্ববিদ্যালয়।



গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কাজী আশরাফুজ্জামান লিটন নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বিস্তারিত......
সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত......

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......


জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত......