বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/বিনোদন/কেন নাটকে কাজ কমিয়ে দিলেন সাদিয়া আয়মান?
বিনোদন

কেন নাটকে কাজ কমিয়ে দিলেন সাদিয়া আয়মান?

উৎসব সিনেমার নায়িকা সাদিয়া আয়মান- যিনি কিনা জনপ্রিয় ছোট পর্দার নাটকের জন্যও-পর্দায় আজকাল খুব কমই দেখা মিলছে তার।

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৪ AM53 বার পঠিত
কেন নাটকে কাজ কমিয়ে দিলেন সাদিয়া আয়মান?
সংবাদটি শেয়ার করুন:

বিনোদন ডেস্ক

উৎসব সিনেমার নায়িকা সাদিয়া আয়মান- যিনি কিনা জনপ্রিয় ছোট পর্দার নাটকের জন্যও-পর্দায় আজকাল খুব কমই দেখা মিলছে তার। এর পেছনে রয়েছে একঘেয়ে গল্প ও একই ধরনের চরিত্রে অভিনয়ের অনাগ্রহ। সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের অগ্রাধিকার ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তরুণ অভিনেত্রী। টিভি নাটক, ওটিটি এবং সিনেমা—এই তিন মাধ্যমে তাঁকে সমান্তরালে দেখা যাবে কি না, এমন প্রশ্নে সাদিয়া বলেন, “নাটকে ইতোমধ্যে কাজ কমিয়ে দিয়েছি। নাটকের এখনকার গল্পগুলো খুব একটা ভালো লাগছে না, মনের মতোও হয় না”।

তিনি বলেন, একটা সময় স্ক্রিপ্ট এত ভালো লাগত যে কোনটা রেখে কোনটা করব, সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম। কিন্তু এখন যেসব স্ক্রিপ্ট হাতে পাই, তা আর টানে না। একই ধরনের চরিত্রের বারবার পুনরাবৃত্তি বা একঘেয়েমি এড়াতেই মূলত নাটকে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। নাটকে কাজ কমালেও অভিনয় থেকে দূরে সরে যেতে চান না সাদিয়া। বরং ভিন্নধর্মী গল্প ও নতুন ধরনের চরিত্রে কাজ করতে আগ্রহী তিনি। বিশেষ করে চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে তার আগ্রহ রয়েছে। নতুন কাজ ও চ্যালেঞ্জিং চরিত্রের মধ্য দিয়ে নিজেকে ভিন্নভাবে তুলে ধরতে চান এই অভিনেত্রী।

কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সরলতা পছন্দ করেন সাদিয়া আয়মান। নিজের ভাবনা ও মতামত সরাসরি প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। নিজের মতো করে জীবনযাপন করতেই বেশি পছন্দ তার। সব মিলিয়ে, প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন ধরনের কাজের মাধ্যমে অভিনয়জীবনে বৈচিত্র্য আনতে চান সাদিয়া আয়মান। তাই শুধু কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো গল্প ও মানসম্মত চরিত্রকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাকে।



জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাবে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অভিনেতা।

বিস্তারিত......
জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি।

বিস্তারিত......

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা।

বিস্তারিত......


বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিং’ নিয়ে তৈরি হয়েছে এক বড় পরিবর্তন। বিয়ের প্রস্তুতি এবং দক্ষিণী একাধিক সিনেমার ব্যস্ততার কারণে অনিরুদ্ধ রবিচন্দর সিনেমাটির সংগীত পরিচালনার কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

বিস্তারিত......