শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/কপোতাক্ষ নদের ভাঙন আতঙ্কে পাহারায় বাসিন্দারা
সারাদেশ

কপোতাক্ষ নদের ভাঙন আতঙ্কে পাহারায় বাসিন্দারা

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কপোতাক্ষ নদের তীব্র জোয়ারের চাপে বেড়িবাঁধে নতুন করে ফাঁটল দেখা দিয়েছে। এতে বালিয়া, শুভংকরকাঠি, তেঘরিয়া ও শ্রীমন্তকাঠি গ্রামের হাজারো মানুষ দেওয়ায় চরম আতঙ্কে দিন পার করছে।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:১০ AM41 বার পঠিত
কপোতাক্ষ নদের ভাঙন আতঙ্কে পাহারায় বাসিন্দারা
সংবাদটি শেয়ার করুন:

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কপোতাক্ষ নদের তীব্র জোয়ারের চাপে বেড়িবাঁধে নতুন করে ফাঁটল দেখা দিয়েছে। এতে বালিয়া, শুভংকরকাঠি, তেঘরিয়া ও শ্রীমন্তকাঠি গ্রামের হাজারো মানুষ দেওয়ায় চরম আতঙ্কে দিন পার করছে। গত শনিবার রাতে বালিয়া অংশে বাঁধের একটি বড় অংশ ভেঙে গেলে স্থানীয়দের দ্রুত সম্মিলিত প্রচেষ্টায় মাটি দিয়ে তা সাময়িকভাবে আটকানো সম্ভব হয়। গত মঙ্গলবার দুপুরে আরও দুটি স্থানে নতুন করে ফাটল দিয়ে পানি চুঁইয়ে ঢুকতে দেখা গেছে। গত চার দিন ধরে ঘের মালিক ও এলাকাবাসী রাত জেগে ঝুড়ি-কোদাল হাতে পালাক্রমে বাঁধ পাহারা দিচ্ছেন এবং স্বেচ্ছাশ্রমে তা মেরামতের চেষ্টা করছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন বা রাজনৈতিক নেতাদের বারবার খবর দেওয়া হলেও কেউ সরেজমিনে পরিদর্শনে আসেননি। প্রায় ১২-১৩ বছর আগে কপোতাক্ষ খননকালে সিএস ম্যাপ অনুসরণ না করে অসামঞ্জস্যপূর্ণভাবে খনন ও টিআরএম প্রকল্প বাস্তবায়নের ফলে নদ গতিপথ বদলে বালিয়া গ্রামের লোকালয়ের খুব কাছে চলে এসেছে এবং গভীরতা অস্বাভাবিক বেড়ে পানির চাপ মারাত্মক রূপ নিয়েছে।

এলাকাবাসী জানান, প্রতিবছরই বাঁধ ভেঙে ঘরবাড়ি, মাছের ঘের ও ফসলি জমি লোনা পানিতে প্লাবিত হয়ে কোটি কোটি টাকার ক্ষতি হলেও বহু আবেদন ও প্রতিকার চেয়ে মানববন্ধন করলেও মেলেনি স্থায়ী সমাধান। খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বিষয়টির গুরুত্ব তুলে ধরে দ্রুত স্থায়ী টেকসই বেড়িবাঁধ ও সিএস ম্যাপ অনুযায়ী পুনখননের দাবি জানিয়ে বলেন, প্রশাসনকে অবহিত করা হলেও তারা কার্যকর পদক্ষেপ নেয়নি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত আছেন। ইতোপূর্বে পরিদর্শন করলেও বর্তমানে মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে জরুরি কাজ বন্ধ থাকায় বরাদ্দ না পাওয়া পর্যন্ত সেখানে কোনো মেরামতের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

৪৭ বছরে ৩৬ বিভাগ, শিক্ষার্থী প্রায় ১৮ হাজার-বাড়ছে শুধু সংকটের তালিকা। শিক্ষক ঘাটতি, আবাসন সংকট, পরিবহন বিড়ম্বনা, শ্রেণিকক্ষের অভাব, নিয়োগ নিয়ে বিতর্ক, গবেষণায় অপ্রতুল বরাদ্দ ও প্রশাসনিক দীর্ঘসূত্রতায় একের পর এক সমস্যায় জর্জরিত ইসলামী বিশ্ববিদ্যালয়।



গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কাজী আশরাফুজ্জামান লিটন নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বিস্তারিত......
সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত......

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......


যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ধাপে ধাপে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিস্তারিত......