শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান
সারাদেশ

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:৪৪ PM36 বার পঠিত
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, এপিবিএন ও বিজিবির বিপুল সদস্য উপস্থিত ছিলেন। তিনটি টিমে ভাগ হয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তবে কোনো অপরাধীকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সন্ত্রাসীদের প্রথম ও দ্বিতীয় সারির কেউ জঙ্গল সলিমপুরে নেই বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

অভিযান শেষে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জঙ্গল সলিমপুরের আলীনগর যৌথ বাহিনীর ক্যাম্পে পুলিশ, বিজিবি ও এপিবিএন সদস্যরা আছেন। এলাকাটি অনেক বড় ও দুর্গম। আমরা বিভিন্ন রকমের তথ্য এখান থেকে পাই। এটা একটি অপরাধপ্রবণ এলাকা। এখান থেকে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাত বা এখানে যারা সাম্রাজ্য বিস্তার করেছিল, তাদের সম্পর্কে তথ্য নিয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। এর আগেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, আজকে তিনটি টিমে ভাগ হয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলা এবং তাদের একটা মেসেজ দেওয়া—তাদের ক্ষতি হয়, এমন কোনো কিছু করতে আমরা আসিনি। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এসেছি। তাদের মধ্যে আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছিল যে তাদের উচ্ছেদ করা হবে, তাদের বিতাড়িত করা হবে। কিন্তু এমন কোনো কিছু করা হবে না, এমন সুযোগও নেই। তারা তাদের মতো করে সুন্দর করে থাকুক। আমরা তাদের হেল্প করব।

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

৪৭ বছরে ৩৬ বিভাগ, শিক্ষার্থী প্রায় ১৮ হাজার-বাড়ছে শুধু সংকটের তালিকা। শিক্ষক ঘাটতি, আবাসন সংকট, পরিবহন বিড়ম্বনা, শ্রেণিকক্ষের অভাব, নিয়োগ নিয়ে বিতর্ক, গবেষণায় অপ্রতুল বরাদ্দ ও প্রশাসনিক দীর্ঘসূত্রতায় একের পর এক সমস্যায় জর্জরিত ইসলামী বিশ্ববিদ্যালয়।



গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কাজী আশরাফুজ্জামান লিটন নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বিস্তারিত......
সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত......

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......


যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ধাপে ধাপে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিস্তারিত......