শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/রাজশাহীতে পানি বৃদ্ধির কারণে আট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
সারাদেশ

রাজশাহীতে পানি বৃদ্ধির কারণে আট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার মধ্যে থাকা ১৫টি চরের প্রায় ২০ হাজার মানুষ গত এক সপ্তাহ ধরে পানিবন্দি। পানি ঢুকে পড়ায় চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:১৬ AM41 বার পঠিত
রাজশাহীতে পানি বৃদ্ধির কারণে আট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক (রাজশাহী)

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার মধ্যে থাকা ১৫টি চরের প্রায় ২০ হাজার মানুষ গত এক সপ্তাহ ধরে পানিবন্দি। পানি ঢুকে পড়ায় চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় ছয়টি সরকারি প্রাথমিক ও দুটি উচ্চবিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর থেকে এ ছুটি কার্যকর হয়েছে। চকরাজাপুর উচ্চবিদ্যালয় ও পলাশি ফতেপুর উচ্চবিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী পানিবন্দি। বিদ্যালয়ে যাতায়াতের ব্যবস্থা না থাকায় জেলা শিক্ষা অফিসের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিদ্যালয় দুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। চৌমাদিয়া, আতারপাড়া, পশ্চিম চর কালিদাসখালী, পলাশি ফতেপুর, লক্ষ্মীনগর ও চর কালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিদ্যালয়ে যেতে না পারায় স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান বলেন, পদ্মার চরে নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ছয়টিতে শিক্ষার্থীদের ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি তিনটি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম অব্যাহত আছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আলী বলেন, চকরাজাপুর ও পলাশি ফতেপুর উচ্চবিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে।

চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছেন। কিন্তু শিক্ষার্থীরা পানির কারণে বিদ্যালয়ে আসতে পারছে না। বুধবার পদ্মার পানি কিছুটা কমলেও চরবাসীর দুর্ভোগ কমেনি। বিশেষ করে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন তারা। বন্যার পানিতে আতারপাড়া, চৌমাদিয়া, দিয়াড়কাদিপুর, উত্তর ও দক্ষিণ কালিদাসখালী, পশ্চিম ও পূর্ব চকরাজাপুর, দাদপুর, পলাশি ফতেপুর, নিচ পলাশি ফতেপুর, জোতাশী, লক্ষ্মীনগর, কালিদাসখালী, আমবাগান ও কলাবাগানসহ বিভিন্ন এলাকার ফসলের মাঠ তলিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, ‘বন্যাকবলিত এলাকার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সিদ্ধান্ত নিয়েছেন। চরাঞ্চলের মানুষ চরম দুর্দশার মধ্যে বসবাস করছেন। তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসহায়তা দেওয়া হয়েছে।’

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

৪৭ বছরে ৩৬ বিভাগ, শিক্ষার্থী প্রায় ১৮ হাজার-বাড়ছে শুধু সংকটের তালিকা। শিক্ষক ঘাটতি, আবাসন সংকট, পরিবহন বিড়ম্বনা, শ্রেণিকক্ষের অভাব, নিয়োগ নিয়ে বিতর্ক, গবেষণায় অপ্রতুল বরাদ্দ ও প্রশাসনিক দীর্ঘসূত্রতায় একের পর এক সমস্যায় জর্জরিত ইসলামী বিশ্ববিদ্যালয়।



গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কাজী আশরাফুজ্জামান লিটন নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বিস্তারিত......
সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত......

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......


যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ধাপে ধাপে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিস্তারিত......