শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে : সৈয়দ জাহাঙ্গীর আলম
সারাদেশ

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে : সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, মেধাকেও ধ্বংস করা হয়েছে।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:১০ PM23 বার পঠিত
আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে : সৈয়দ জাহাঙ্গীর আলম
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক (দিনাজপুর)

দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, মেধাকেও ধ্বংস করা হয়েছে। বিগত দিনে একটি দরখাস্ত লিখলেও শিক্ষার্থীরা ১০টি ভুল করত। বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিপর্যস্ত ও ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন ও আধুনিকায়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ও যুগোপযোগী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল বা জিপিএ-৫ অর্জন করলেই জীবন সার্থক হয় না। এর পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সততা, মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা অর্জন করা জরুরি।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে। সেজন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। মাদকমুক্ত থাকতে হবে। মাদকমুক্ত থাকতে হলে খেলাধুলার বিকল্প নেই। বৃহস্পতিবার দিনাজপুর জিলা স্কুলের আয়োজনে স্কুলের কবি কাজী কাদো নেওয়াজ অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষায় জিলা স্কুলের ১৭৩ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ, জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কাশেম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. দুররুল আনাম সিদ্দিকী এবং জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুদ্দীন।

এ ছাড়া বক্তব্য দেন জিলা স্কুলের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুল হাই, কৃতী শিক্ষার্থী হিরণ, সোহেল, ইশান ও কল্প। আলোচনা শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয় এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

৪৭ বছরে ৩৬ বিভাগ, শিক্ষার্থী প্রায় ১৮ হাজার-বাড়ছে শুধু সংকটের তালিকা। শিক্ষক ঘাটতি, আবাসন সংকট, পরিবহন বিড়ম্বনা, শ্রেণিকক্ষের অভাব, নিয়োগ নিয়ে বিতর্ক, গবেষণায় অপ্রতুল বরাদ্দ ও প্রশাসনিক দীর্ঘসূত্রতায় একের পর এক সমস্যায় জর্জরিত ইসলামী বিশ্ববিদ্যালয়।



গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কাজী আশরাফুজ্জামান লিটন নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বিস্তারিত......
সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত......

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......


যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ধাপে ধাপে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিস্তারিত......