শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/বরিশালে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি তৎপর: গণপূর্ত প্রতিমন্ত্রী
সারাদেশ

বরিশালে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি তৎপর: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে আরও বেশি তৎপর হওয়ার পাশাপাশি কার্যকরভাবে কাজ করছে।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:১২ PM26 বার পঠিত
বরিশালে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি তৎপর: গণপূর্ত প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক (বরিশাল)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে আরও বেশি তৎপর হওয়ার পাশাপাশি কার্যকরভাবে কাজ করছে। বৃহস্পতিবার বরিশাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত বিশেষ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দল ক্ষমতায় আসার প্রথম দিনেই প্রধানমন্ত্রী স্পষ্ট জিরো টলারেন্সের কথা বলে দিয়েছেন, আর তা দলীয় ব্যক্তিদের জন্যও ওয়ার্নিং। দুর্নীতি, মাদক, চাঁদাবাজি এবং যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবে, তাদের কোনো ছাড় নেই।’

তিনি বলেন, ‘একই কথা আজ প্রশাসনকে বলা হয়েছে। সেইসঙ্গে সবাইকে মনে রাখতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।’বরিশালের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বরিশালের ক্যান্সার হাসপাতাল আগামী বছরের এপ্রিল মাসে চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নভোথিয়েটারের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। কোনো কাজে আর কালক্ষেপণ হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিটি কাজের গুণগত মান ঠিক থাকে, সে বিষয়েও তাঁরা সজাগ রয়েছেন বলে জানান।

বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন-এমপি। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আঁকন কুদ্দুসুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বরিশাল মহানগর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

৪৭ বছরে ৩৬ বিভাগ, শিক্ষার্থী প্রায় ১৮ হাজার-বাড়ছে শুধু সংকটের তালিকা। শিক্ষক ঘাটতি, আবাসন সংকট, পরিবহন বিড়ম্বনা, শ্রেণিকক্ষের অভাব, নিয়োগ নিয়ে বিতর্ক, গবেষণায় অপ্রতুল বরাদ্দ ও প্রশাসনিক দীর্ঘসূত্রতায় একের পর এক সমস্যায় জর্জরিত ইসলামী বিশ্ববিদ্যালয়।



গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কাজী আশরাফুজ্জামান লিটন নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বিস্তারিত......
সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত......

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......


যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ধাপে ধাপে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিস্তারিত......