শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/সতীনকে 'মা' ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সারাদেশ

সতীনকে 'মা' ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত দুই সন্তানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে মা আকলিমা আক্তারের বিরুদ্ধে।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:৫৫ PM26 বার পঠিত
সতীনকে 'মা' ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সংবাদটি শেয়ার করুন:

‍মুক্ততথ্য ডেস্ক (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত দুই সন্তানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে মা আকলিমা আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় সাড়ে তিন বছর বয়সী শিশু মো. আশরাফুল নিহত হয়েছে। আহত হয়েছে ৯ বছর বয়সী সিরজাতুন। গুরুতর আহত অবস্থায় সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়াড়বাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুই শিশু ওই এলাকার মো. শাহীন মিয়ার সন্তান। অভিযুক্ত আকলিমা আক্তার শাহীনের দ্বিতীয় স্ত্রী। পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহীন মিয়া ও আকলিমা আক্তারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বুধবার গভীর রাতে ওই বিরোধের একপর্যায়ে আকলিমা ধারালো ছুরি দিয়ে ঘুমন্ত দুই শিশুকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়।

পরে রক্তাক্ত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে তিন বছর বয়সী আশরাফুলকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত সিরজাতুনের অবস্থার অবনতি হলে তাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ নিহত শিশুর মরদেহ ও অভিযুক্ত আকলিমা আক্তারকে থানায় নিয়ে যায়। প্রাথমিক সুরতহালসহ আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনের মূল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি আরও জানান, ঘটনাস্থলটি দুই থানার সীমানা সংক্রান্ত এলাকায় হওয়ায় মামলা দায়েরের বিষয়ে কিছুটা জটিলতা রয়েছে। সীমানা নির্ধারণের পর এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

৪৭ বছরে ৩৬ বিভাগ, শিক্ষার্থী প্রায় ১৮ হাজার-বাড়ছে শুধু সংকটের তালিকা। শিক্ষক ঘাটতি, আবাসন সংকট, পরিবহন বিড়ম্বনা, শ্রেণিকক্ষের অভাব, নিয়োগ নিয়ে বিতর্ক, গবেষণায় অপ্রতুল বরাদ্দ ও প্রশাসনিক দীর্ঘসূত্রতায় একের পর এক সমস্যায় জর্জরিত ইসলামী বিশ্ববিদ্যালয়।



গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কাজী আশরাফুজ্জামান লিটন নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বিস্তারিত......
সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত......

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......


যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে : প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ধাপে ধাপে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিস্তারিত......