বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ঢাবিতে প্রতি শনিবার ছাত্রদলের অভিযান
রাজনীতি

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ঢাবিতে প্রতি শনিবার ছাত্রদলের অভিযান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে দুর্গাপূজার ছুটির পর থেকে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ বা পরিচ্ছন্নতা অভিযান পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।‘

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৪ AM38 বার পঠিত
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ঢাবিতে প্রতি শনিবার ছাত্রদলের অভিযান
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে দুর্গাপূজার ছুটির পর থেকে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ বা পরিচ্ছন্নতা অভিযান পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।‘ গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’—এই দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিটি পালিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিচ্ছন্নতার লক্ষ্যের সঙ্গে মিল রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হলসহ সব পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন এবং উৎসাহিত করতেও কাজ করবেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই কর্মসূচির অনুমোদন দিয়েছেন। পাশাপাশি নিজ পরিবার থেকে শুরু করে ক্যাম্পাসের সহপাঠী ও পরিচিতজনদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধরণা করছে পুলিশ।



ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

হলের সিট বাতিল হওয়ার পরও দীর্ঘদিন ধরে গোপনে জগন্নাথ হলে অবস্থান করছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ণব সাহা।

বিস্তারিত......
জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে এনসিপি।

বিস্তারিত......

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

বিস্তারিত......


যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

বিস্তারিত......