বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি
রাজনীতি

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩২ PM31 বার পঠিত
শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক, নাটোর

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি নিজাম উদ্দিন ও যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম। আরও ছিলেন নাটোর জেলা যুবদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজনসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে, হত্যাকাণ্ডের শিকার শাকিল ইসলামের বাবা রবিউল করিম দাবি করেছেন, তার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত হাবিব ও ইরফান। দুজনেই যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসেনের সহযোগী। মৃত্যুর আগে শাকিল দুজনের নাম জানিয়েছেন বলে দাবি তার। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার রহস্য উন্মোচন হতে পারে বলে দাবি শাকিলের বাবার। এদিন একই অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তার দাবি, রাসেল হোসেন আমেরিকা থেকে তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব ও ইরফান এলাকায় ‘চাটা গ্রুপে’র সহযোগী হিসেবে পরিচিত। এই গ্রুপের মূলহোতা যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেল হোসেন। অভিযুক্ত হাবিব ও ইরফান এক সময় আওয়ামীলীগপন্থী ছিলেন। সেই সময় এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের এই গ্রুপে রয়েছে আরো অনেক সহযোগী। এলাকায় তারা বেশ ক্ষমতাধর হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলেন না। এ বিষয়ে নাটোর গোয়েন্দা ডিবি পুলিশের (ওসি) মো. নজরুল ইসলাম জানান, তদন্তে পুলিশ অনেক তথ্য পেয়েছে, তবে তদন্তের কারণে কিছু বলা যাচ্ছে না। দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধরণা করছে পুলিশ।



ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

হলের সিট বাতিল হওয়ার পরও দীর্ঘদিন ধরে গোপনে জগন্নাথ হলে অবস্থান করছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ণব সাহা।

বিস্তারিত......
জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে এনসিপি।

বিস্তারিত......

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

বিস্তারিত......


সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়, তাই যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, সে কখনোই ভালো রাজনীতিক হতে পারে না।

বিস্তারিত......