বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী
রাজনীতি

সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়, তাই যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, সে কখনোই ভালো রাজনীতিক হতে পারে না।

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৩ AM38 বার পঠিত
সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়, তাই যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, সে কখনোই ভালো রাজনীতিক হতে পারে না। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাহিত্য পত্রিকা ‘সারেঙ’-এর ‘রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, মুক্তচিন্তা বাংলাদেশের আহ্বায়ক আবুল কাসেম হায়দার এবং কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী।

গত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতার কথা স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, ওই সময়ে মামলা ও কারাবরণের আশঙ্কায় অনেক নিকটাত্মীয় ও বন্ধুবান্ধব তাদের পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ভয় পেতেন। তবে সেই দুঃসময়েও কবি রেজাউদ্দিন স্টালিন সাহসের সঙ্গে আমাদের পাশে ছিলেন। রিজভী আহমেদ আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড কিছুটা বেড়েছে। এ ক্ষেত্রে শিল্পকলা একাডেমির ভূমিকা রয়েছে। একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কোনো প্রতিষ্ঠানে থাকলে সেটি যে কতটা কর্মময় ও প্রাণবন্ত হয়ে উঠতে পারে, নিজ দক্ষতা ও যোগ্যতা দিয়ে রেজাউদ্দিন স্টালিন তার প্রমাণ রেখে গেছেন।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধরণা করছে পুলিশ।



ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

হলের সিট বাতিল হওয়ার পরও দীর্ঘদিন ধরে গোপনে জগন্নাথ হলে অবস্থান করছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ণব সাহা।

বিস্তারিত......
জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে এনসিপি।

বিস্তারিত......

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

বিস্তারিত......


যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

বিস্তারিত......