বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ
রাজনীতি

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধরণা করছে পুলিশ।

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:০২ AM22 বার পঠিত
গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধরণা করছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার দুলাল মিয়ার বাড়ির চারতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহীন হোসেন উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজাবাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের বড় ভাই আজাহার হোসেন বলেন, আমার ছোট ভাই শাহীন পাঁচ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ ছিল না। দুপুর সাড়ে ১২টার দিকে তার বন্ধু আলমগীর হোসেন আমাকে ফোন দিয়ে জানায় শাহীনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখি বাইরে থেকে তালাবদ্ধ। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানাই। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ঘরের খাটে লাশ পায়।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শক্ত জিআই তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর বাসার বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, যে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে এক তরুণীর সঙ্গে ওই বাসায় থাকতেন শাহীন। ঘটনার পর তাকে পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ‘স্বীকারোক্তি’, যুবক আটক

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ‘স্বীকারোক্তি’, যুবক আটক

রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করার ঘটনায় রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।



জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে এনসিপি।

বিস্তারিত......
শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

বিস্তারিত......

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

বিস্তারিত......


সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়, তাই যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, সে কখনোই ভালো রাজনীতিক হতে পারে না।

বিস্তারিত......