বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ২ জনকে কুপিয়ে জখম
রাজনীতি

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ২ জনকে কুপিয়ে জখম

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত হয়েছেন উভয় পক্ষের পাঁচজন। এ ঘটনায় মো. নাফিস নামে একজনকে আটক করেছে পুলিশ।

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ এ ০৫:১০ PM11 বার পঠিত
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ২ জনকে কুপিয়ে জখম
সংবাদটি শেয়ার করুন:

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত হয়েছেন উভয় পক্ষের পাঁচজন। এ ঘটনায় মো. নাফিস নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পিরোজপুরের ইন্দুরকানী (সাবেক জিয়ানগর) উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত সোমবার সন্ধ্যায় এক পক্ষের একজনকে হাতুড়ি দিয়ে পেটানো হয়। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এ সময় দুইজনকে কুপিয়ে জখম করা হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। গুরুতর আহত জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, 'আমি ঢাকায় আছি। তবে ঘটনাটি শুনেছি। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।' পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, হামলার ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ‘স্বীকারোক্তি’, যুবক আটক

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ‘স্বীকারোক্তি’, যুবক আটক

রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করার ঘটনায় রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।



জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে এনসিপি।

বিস্তারিত......
শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

বিস্তারিত......

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

বিস্তারিত......


সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়, তাই যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, সে কখনোই ভালো রাজনীতিক হতে পারে না।

বিস্তারিত......