পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ‘স্বীকারোক্তি’, যুবক আটক
রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করার ঘটনায় রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মুক্ততথ্য ডেস্ক
রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করার ঘটনায় রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টরের প্যারাগন মাঠ থেকে তাকে আটক করা হয়। রাজিব চন্দ্র দাসের বাড়ি শরীয়তপুর জেলার তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ড। জানা যায়, মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।





