বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত

বিএনপির সদ্যপ্রয়াত বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৭ AM48 বার পঠিত
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

বিএনপির সদ্যপ্রয়াত বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর শ্যামপুর লাল মসজিদে জুমার নামাজের পরে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মডেল কলেজ মাঠে এ কুলখানি অনুষ্ঠিত হয়। জুমার নামাজের আগে সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মেজো ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেন, আমার বাবা আজ এ দুনিয়ার বুকে নেই। বাবা দেশের ও এ এলাকার জনগণ এবং জনগণের উন্নয়নে সবসময় কাজ করে গেছেন। আজ আমার মরহুম বাবার জন্য দোয়া করতে দূর-দূরান্ত থেকে এসে আপনারা আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, এ মসজিদে বাবার জানাজা হয়েছে। এ মসজিদ বাবার জীবনের শেষ কাজ ছিল। তিনি মসজিদটির দোতলার ছাদ পর্যন্ত কাজ শেষ করতে পেরেছেন, তবে পুরো কাজ সম্পন্ন করে যেতে পারেননি। বাবার অসমাপ্ত এ কাজটি যেন আমরা সবাই মিলে সম্পন্ন করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই। রবিন বলেন, আমরা যেন একে অপরকে ক্ষমা করে দেই এবং সবার জন্য দোয়া করি। সবার কাছে বাবার জন্য দোয়া চাই। কুলখানি ও দোয়া মাহফিলে মরহুম সালাহউদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি তার পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুববিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাসির উদ্দিন অসীম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত ১৩ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে মারা যান সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধরণা করছে পুলিশ।



ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

হলের সিট বাতিল হওয়ার পরও দীর্ঘদিন ধরে গোপনে জগন্নাথ হলে অবস্থান করছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ণব সাহা।

বিস্তারিত......
জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে এনসিপি।

বিস্তারিত......

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

বিস্তারিত......


যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

বিস্তারিত......