বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন
রাজনীতি

জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে এনসিপি।

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৭ PM33 বার পঠিত
জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে এনসিপি। বিষয়টি অনেকটা ‘পিসফুল ডিভোর্সের’ মতো হবে। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে এমন সম্ভাবনার কথা জানান রাশেদ খাঁন। তিনি বলেন, এনসিপির ভাইব্রাদারদের কেউ কেউ জানিয়েছে, এখনই ঘোষণা না দিলেও একপ্রকার পিসফুল ডিভোর্সের মতো শিগগিরই জামায়াত জোট থেকে বের হয়ে আসবে এনসিপি।

রাশেদ খাঁন বলেন, এনসিপির গণবিক্ষোভে আসিফ মাহমুদের বক্তব্য থেকেও বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। ওই গণবিক্ষোভ থেকে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কারও বক্তব্য চোখে পড়েনি। তিনি আরও বলেন, ইতিবাচক দিক হলো, অনেক দিন পর এনসিপির আজকের গণবিক্ষোভে কয়েক হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে। জামায়াতের সঙ্গে জোট করার পর থেকে এনসিপির কর্মসূচিগুলোতে খুব বেশি লোকসমাগম হচ্ছিল না। সেই জায়গায় দীর্ঘ সময় পর হাজারের বেশি মানুষের উপস্থিতি এনসিপির স্বতন্ত্র রাজনীতির জন্য আশাজাগানিয়া।

রাশেদ খাঁনের ভাষ্য, এভাবে স্বতন্ত্র রাজনীতি করতে পারলে আগামী এক বছরের মধ্যে এনসিপি একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে এবং আওয়ামী লীগের শূন্যতা পূরণে সক্ষম হতে পারে। তিনি বলেন, এভাবে কাজ করতে থাকলে আগামী জাতীয় নির্বাচনেও প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা থাকবে এনসিপির। দলটি বারবার এমন স্বপ্নের কথা বলে আসছিল। কিন্তু জামায়াতের পকেটে থেকে প্রধান বিরোধী দল হওয়া সম্ভব নয়। এই উপলব্ধি এনসিপির অনেকের মধ্যে প্রবল হওয়ায় আজকের এই স্বতন্ত্র কর্মসূচি।

রাশেদ খাঁন আরও বলেন, এনসিপির স্বতন্ত্র রাজনীতির পথে বড় বাধা দলটির আটজন সংসদ সদস্য (এমপি)। আগামী নির্বাচনেও জামায়াতের ভোটে এমপি হতে তাঁরা জোটের রাজনীতি ধরে রাখতে মরিয়া। তবে এনসিপির অধিকাংশ নেতাকর্মী স্বতন্ত্র রাজনীতির পক্ষে। তিনি বলেন, দেখা যাক, প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়, নাকি জামায়াতের পকেট সংগঠন হিসেবে থেকে যায় এনসিপি।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধরণা করছে পুলিশ।



ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

হলের সিট বাতিল হওয়ার পরও দীর্ঘদিন ধরে গোপনে জগন্নাথ হলে অবস্থান করছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ণব সাহা।

বিস্তারিত......
শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

বিস্তারিত......

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

বিস্তারিত......


সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়, তাই যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, সে কখনোই ভালো রাজনীতিক হতে পারে না।

বিস্তারিত......