বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
রাজনীতি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬ AM34 বার পঠিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া-মোনাজাত, রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, আলোচনাসভা, র্যা লি ও সমাবেশ। এ ছাড়া দেশজুড়ে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পালন করবেন সংগঠনটির নেতাকর্মীরা।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন আজ সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া-মোনাজাত করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। কর্মসূচিতে যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা অংশ নেবেন। একই দিন দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনাসভা, র্যা লি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সামাজিক কর্মসূচি পালন করা হবে। সংশ্লিষ্ট ইউনিটগুলো নিজেদের নির্ধারিত সময়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। ঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিন ২৮ অক্টোবর উপজেলা, থানা, পৌরসভা ও অধস্তন ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে এসব কর্মসূচি পালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধরণা করছে পুলিশ।



ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

হলের সিট বাতিল হওয়ার পরও দীর্ঘদিন ধরে গোপনে জগন্নাথ হলে অবস্থান করছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ণব সাহা।

বিস্তারিত......
জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে এনসিপি।

বিস্তারিত......

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

বিস্তারিত......


সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়, তাই যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, সে কখনোই ভালো রাজনীতিক হতে পারে না।

বিস্তারিত......