বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান
রাজনীতি

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৮ AM38 বার পঠিত
রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেছেন, তাঁকে হেয় করতে করতে দল দুটি এমন মানসিক অবস্থায় পৌঁছেছে যে তাঁর সামান্য রাষ্ট্রীয় সম্মান পাওয়াও সহ্য করতে পারছে না। মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, ‘জামায়াত-এনসিপি আমাকে হেয় করতে করতে এমন মানসিক অবস্থায় চলে গেছে যে, আমার একটু রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও সহ্য করতে পারছে না। তারা হাঁফাচ্ছে, জিহ্বাটা বের করে।’

২০১৮ ও ২০২৪ সালের আন্দোলনের সহযোদ্ধাদের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান লেখেন, কয়েকজন বাদে তাঁদের বেশির ভাগকেই শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে চেয়ে-চিন্তে চলতে হয়। তিনিও কিছুদিন এ ধরনের সহযোগিতা নিয়ে চলেছেন। তখন তিনি কর্মজীবনে ফিরতে পারছিলেন না, আবার আন্দোলনও ছেড়ে দিতে পারছিলেন না। প্রবাসী ভাইদের দেওয়া অর্থে খাওয়া, গাড়িভাড়া ও বাসাভাড়া দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তারেক রহমান লেখেন, ‘কিন্তু আমি এই চক্র থেকে বের হয়ে কিছু কাজ করে খেতে চেয়েছি। বাবা-মায়ের রাজনীতিতে অনাগ্রহের কারণে আমাকে অনেক ক্ষুধা-দারিদ্র্যের সম্মুখীন হতে হয়েছে। বাধ্য হয়েই ফল ব্যবসা করেছি, মধু ব্যবসা করেছি। আমি জান-প্রাণ দিয়ে চেষ্টা করেছি, কিছু একটা কর্ম থেকে আমার খাবার, বাসাভাড়া জোগাড় করতে। এটা যদি অযোগ্যতার কারণ হয়, তাহলে আর কী করার আছে।’

নিজের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর খুব বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি। তবে যখন সুযোগ পেয়েছেন, আল্লাহর হাতে জান সঁপে দিয়ে মুক্তির লড়াইয়ে চেষ্টা করেছেন। ২০১৮ সালের ‘ধারালো ফলার মতো’ লিফলেট, মোদিবিরোধী আন্দোলনের লিফলেট এবং ভারতীয় পণ্য বর্জনের জনপ্রিয় লিফলেট তাঁর হাতেই তৈরি হয়েছিল বলে দাবি করেন তিনি। নিজের আটক, গুম ও রিমান্ডের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান লেখেন, ২০১৮ সালের ১৪ মার্চ রমনা থানায় প্রথম আটক হন তিনি। ২০২০ সালের ১০ ডিসেম্বর ডিবি তাঁকে আবার আটক করে। এ ছাড়া ২০২৪ সালের ৩ আগস্ট ১০ দিনের রিমান্ডে ছিলেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন। এসব ঘটনার বাইরে আরও বেশি কিছু করার সুযোগ পাননি বলে দাবি করেন তিনি।

জামায়াত-এনসিপির সঙ্গে বিরোধের প্রসঙ্গে তারেক রহমান লেখেন, ‘যারা আমাকে সহ্য করতে পারছেন না, তাদের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ নেই। এই বিরোধ সার্বভৌমত্বের বিরোধ।’তিনি অভিযোগ করেন, জুলাই-পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে আর কথা বলা যাবে না, এমন বক্তব্য দেওয়া হয়েছিল। এর বিপরীতে তিনি মুক্তিযুদ্ধকে সার্বভৌমত্বের সবচেয়ে বড় লড়াই হিসেবে উল্লেখ করেন। তারেক রহমান আরও অভিযোগ করেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। বিদেশি শক্তিগুলোর সঙ্গে সমঝোতার পর তারা ভারতের কাছে গেছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ২০২৪ সালের ২৮ আগস্ট মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ভারতের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছিল এবং ভারতও তাতে সাড়া দিয়েছিল।

তিনি আরও দাবি করেন, পরে ভারতীয় গণমাধ্যমে জামায়াতের আমিরের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর গোপন বৈঠকের খবর প্রকাশিত হয়। তাঁর অভিযোগ, বিষয়টি প্রকাশ্যে আসার পর জামায়াতের আমির তা স্বীকার করেন। এবার ভারতের ‘র’-এর সঙ্গে গোলাম পরওয়ারের নতুন করে যোগাযোগের বিষয়েও অভিযোগ করেন তিনি। আট মাসের মধ্যে সরকারকে ঘিরে ক্ষমতায় যাওয়ার জন্য একটি পক্ষ অস্থির হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিএনপির কারও পদায়নে জামায়াত খুশি হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে বারবার খোঁজখবর নেওয়ার আহ্বান জানান তিনি।

নিজের বিরুদ্ধে হয়রানির ঘটনায় বিচলিত নন জানিয়ে তারেক রহমান জুলাইয়ের মামলায় কারাগারে থাকা কোনো বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধের সম্মানে জামিন দেওয়ার জন্য আদালতের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জামিনে থাকা অবস্থায় কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে আবার গ্রেপ্তার করা যাবে। তারেক রহমান লেখেন, ‘এটাই জুলাইয়ের সঙ্গে মুক্তিযুদ্ধের দূরত্ব কমানোর একমাত্র উপায়।’স্ট্যাটাসের শেষাংশে বাংলাদেশপন্থি দল, যেসব দলের বিদেশে কোনো শাখা নেই, জাতীয়তাবাদী দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের সহযোদ্ধাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি তাঁকে সঙ্গে রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

সূত্র: মো. তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধরণা করছে পুলিশ।



ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

হলের সিট বাতিল হওয়ার পরও দীর্ঘদিন ধরে গোপনে জগন্নাথ হলে অবস্থান করছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ণব সাহা।

বিস্তারিত......
জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে এনসিপি।

বিস্তারিত......

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

বিস্তারিত......


সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়, তাই যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, সে কখনোই ভালো রাজনীতিক হতে পারে না।

বিস্তারিত......