বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/শ্রমিক বিক্ষোভের স্লোগানে নেতৃত্বে ছাত্রলীগ নেতা
রাজনীতি

শ্রমিক বিক্ষোভের স্লোগানে নেতৃত্বে ছাত্রলীগ নেতা

চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে গাজীপুরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলামকে স্লোগানের নেতৃত্ব দিতে দেখা গেছে। একাধিক ভিডিওতে তাকে শ্রমিকদের সঙ্গে মিশে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে দেখা যায়।

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩০ AM37 বার পঠিত
শ্রমিক বিক্ষোভের স্লোগানে নেতৃত্বে ছাত্রলীগ নেতা
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে গাজীপুরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলামকে স্লোগানের নেতৃত্ব দিতে দেখা গেছে। একাধিক ভিডিওতে তাকে শ্রমিকদের সঙ্গে মিশে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে দেখা যায়। এ সময় তার পাশে আরও বেশ কয়েকজন বহিরাগতকে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, শুধু সাজবুলই নন গাজীপুরে অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগে অংশ নিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। ‘শ্রমিকদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দিয়ে সাধারণ শ্রমিকদের উসকে দেন তারা। এদিকে গাজীপুরের পোশাকশ্রমিকদের আন্দোলনে অংশ নেওয়া, উসকানি দেওয়া এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালিয়াকৈর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ইউসুফ সিকদার, মৌচাক ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, নিষিদ্ধ ঘোষিত কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া, যুবলীগের সক্রিয় সদস্য মোহাম্মদ মেহেদী হাসান মিজান, আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল, সৈকত শেখ ও মিজানুর রহমান।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরে ভাড়া বাসায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধরণা করছে পুলিশ।



জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের সঙ্গে এনসিপির ‘পিসফুল ডিভোর্স’হবে : রাশেদ খাঁন

জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে এনসিপি।

বিস্তারিত......
শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

শাকিল হত্যা : কবর জিয়ারতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, জড়িতদের গ্রেফতার দাবি

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

বিস্তারিত......

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না : মো. তারেক রহমান

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

বিস্তারিত......


সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়, তাই যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, সে কখনোই ভালো রাজনীতিক হতে পারে না।

বিস্তারিত......